সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা সেসব করবেন না: বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারীর

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 6, 2026
in আন্তর্জাতিক
0
0
SHARES
0
VIEWS

০৬ মে ২০২৬ খ্রি. বুধবার

দেশ ডেস্ক :

নন্দীগ্রাম থেকে দলের নেতা–কর্মীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার।

নন্দীগ্রাম থেকে দলের নেতা–কর্মীদের কাছে শান্তি বজায় রাখা এবং সংযত থাকার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা অনেক অত্যাচার করেছে। কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। ওরা যা করেছে, আপনারা করবেন না। শান্তি বজায় রাখতে হবে।” বিজয়মিছিল নিয়ে নন্দীগ্রামের কর্মী–সমর্থকদের শুভেন্দু বলেন, “৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে শান্তিতে করবেন। এখন দু’-তিনটে দিন বিজয়মিছিল করবেন না।” তৃণমূলের কোনও কার্যালয়ে হাত না–দেওয়ারও বার্তা দিয়েছেন শুভেন্দু।

এই সূত্রেই দুই মন্ত্রের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, “দুটো মন্ত্রে আমি ২০১১–র পরিবর্তনে ছিলাম। আর এ বার আসল পরিবর্তনে থাকলাম। দুটো মন্ত্র হল ধৈর্য আর সহ্য। অনেক সহ্য করেছি।”

সংশ্লিষ্ট খবর

কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান
প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছবির সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান

জুলাই 8, 2026
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন আরও খারাপ : বারাক ওবামা
বারাক ওবামা

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন আরও খারাপ : বারাক ওবামা

জুন 20, 2026

বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, “আগামীর বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী প্রতিটি মামলা খুলবে। আমরা ব্যবস্থা নেব।”

নন্দীগ্রাম থেকে একাধিক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “আমি আমার কাজে সর্বদা একনিষ্ঠ থাকি। দুটো বিধানসভায় দল আমার উপর ভরসা করেছিল। আমি সেই প্রতিশ্রুতি পালন করেছি। এ বার উন্নয়নের সময়। নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ হবে। কৃষিক্ষেত্রে বছরে দু’বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা। আর যারা গুন্ডা, তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।”

একই সঙ্গে শুভেন্দুর সংযোজন, “বিজেপিকে এক বার মানুষ এনেছে। আমরা এমন ভাল কাজ করব, ১০০ বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সঙ্কল্পপত্র পূরণ করব।” নন্দীগ্রাম এবং ভবানীপুরের মধ্যে কোন কেন্দ্রটি ছাড়বেন, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন বলে জানান শুভেন্দু।

 

 

Previous Post

দেশের ৫ অঞ্চলের অভ্যন্তরীন নদী বন্দরে অস্থির আবহাওয়া-১নং সতর্ক সংকেত

Next Post

অলৌকিক ঘটনা! রহমত নাকি প্রকৃতির খেয়াল? কেবল একটি কবরেই মুশলধারে বৃষ্টি

Next Post

অলৌকিক ঘটনা! রহমত নাকি প্রকৃতির খেয়াল? কেবল একটি কবরেই মুশলধারে বৃষ্টি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নগরীর ২২নং ওয়ার্ডে এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক
মঙ্গলবার সকালে নগরীর ২২ওয়ার্ডে ম্যাটেরিয়াল রিকভারী এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।-- দেশ সংযোগ

নগরীর ২২নং ওয়ার্ডে এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক

4 সপ্তাহ ago
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায়া মানববন্ধন। দেশ সংযোগ

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

2 মাস ago
পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পরিবেশমন্ত্রী
বুধবার (৮ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। -- দেশ সংযোগ

পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পরিবেশমন্ত্রী

4 দিন ago
জলবায়ু সহনশীল করতে  শ্যামনগরের বাজেট বৃদ্ধির দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

জলবায়ু সহনশীল করতে  শ্যামনগরের বাজেট বৃদ্ধির দাবি

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।