বুধবার, আগস্ট 26, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

এক দিনে ১৬ লাশ উদ্ধার– চট্টগ্রামে বেড়াতে গিয়ে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

জুস নিয়ে তর্ক, দোকানিকে কুপিয়ে হত্যা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 8, 2026
in জাতীয়
0
0
SHARES
5
VIEWS

০৮ মে ’২৬ খ্রি. শুক্রবার সকাল ৯.৪৫ মিনিট

দেশ ডেস্ক :

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার নামে ১২ বছরের এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আরও ১৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তুচ্ছ ঘটনা থেকে শুরু করে সংঘর্ষ ও কুপিয়ে খুন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়ার বিহারি কলোনিতে রাজুকে হত্যা করা হয়। তাঁর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়ার বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক মানুষের ভিড়। 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ–ছয় যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু।
নিহত রাজুর বোন রুমা আক্তার জানান, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।
তবে বায়েজিদ বোস্তামী থানার ওসি আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

বাগেরহাটে দোকানিকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদ মোল্লা নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার তাঁর দোকান থেকে জুস কেনেন। জুস হাতে নিয়ে তিনি বলেন, এটা ভালো না। এ নিয়ে বচসার এক পর্যায়ে বাইজিদ হাতে থাকা হাঁসুয়া দিয়ে দোকানি মুজাহিদের গলায় কোপ দেন। চিতলমারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্ত বাইজিদকে গ্রেপ্তার করেছে।

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার পাশে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর (৬৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ বক্স সরদারের ছেলে।
নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মাহমুদ হোসেন নামে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন–চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেছেন। 

পীরগঞ্জে সেচঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বিএডিসির সেচের ট্রান্সফর্মার পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মফিজার রহমান। তিনি বিএডিসি সেচ মালিক আমজাদ আলীর ছেলে। গতকাল সেচঘর থেকে ওই কৃষকের পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র তাঁকে হত্যা করেছে। 

সিদ্ধিরগঞ্জে পোশাককর্মীর গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গত বুধবার রাতে বর্ষা আক্তার নামে এক পোশাককর্মীর হাত–পা ও মুখ বাঁধা অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মামুন ওরফে রুবেল পলাতক। 

পাবনায় নারীসহ দুজনের গলাকাটা লাশ উদ্ধার 
পাবনায় দুদিনের ব্যবধানে নারীসহ দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া পাবনা মধ্য শহরে লাকী বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা পালাতক।

নরসিংদীর পৃথক স্থান থেকে তিন লাশ উদ্ধার
নরসিংদীর বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল সকালে বেলাব–শিবপুর সড়কের পাশে ধানের জমি থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে।
অন্যদিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর মনোহরপুর এলাকার বাসা থেকে সাইফুল ইসলাম ভূঁইয়ার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। এ ছাড়া ঢাকা–চট্টগ্রাম রেল সড়কে আমিরগঞ্জ রেলস্টেশন–সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত পরিচয় (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নবীগঞ্জে দুজনের লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি হাওর থেকে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ (৬০) নামে কৃষকের লাশ উদ্ধার করা হয়। তিনি নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
অন্যদিকে উপজেলার সোনাপুর গ্রামের হামিদুর রহমান (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। 

মিঠাপুকুরে সড়কের পাশে যুবকের গলাকাটা লাশ 
রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে এলাকাবাসী ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

লালমোহনে সংঘর্ষে একজন নিহত
ভোলার লালমোহন উপজেলায় বিরোধপূর্ণ জমি থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। গত বুধবার রাত ১১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। মাসুদ ওই ওয়ার্ডের মৃত আজগর আলী হাওলাদারের ছেলে।

ফুলগাজীর সীমান্তবর্তী গ্রামে লাশ উদ্ধার
‎
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে গতকাল সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন (২৫) মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, ইমন ভোরে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। 


(প্রতিনিধিদের সহায়তায় প্রতিবেদনটি তৈরী করা হয়েছে)

 

 

Previous Post

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ- দুই কোটি মানুষের শরীরে থ্যালাসেমিয়ার জিন

Next Post

হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!

Next Post

হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা সেসব করবেন না: বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারীর

4 মাস ago
নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা – শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন -- দেশ সংযোগ

নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা – শিক্ষামন্ত্রী

2 মাস ago

নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শাহ

4 মাস ago

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।