বুধবার, জুন 10, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

বরিশালে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 12, 2026
in অর্থনীতি
0
বরিশালে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

১২ মে ২০২৬, মঙ্গলবার

দেশ প্রতিবেদক, বরিশালঃ

প্রান্তজন ট্রাস্ট, ক্লিন ও বিডাব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে বরিশালে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে প্রচারাভিযান ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল দেশের সরকারি সকল অবকাঠামোতে রুফটপ সোলার সম্প্রসারণের দাবী ও এর গুরুত্ব তুলে ধরা এবং আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো। সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আহবায়ক এ্যাডভোকেট সুভাষ দাস।

উক্ত প্রচারাভিযানে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য  শুভঙ্কর চক্রবর্তী বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

 প্রচারাভিযানে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আকতারুল কবির বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারি ভবনসমূহের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন শুধু জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে না, বরং বিদ্যুৎ ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট খবর

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
মোংলায় ইসলামী ব্যাংকের অর্থনৈতিক দুর্নীতির প্রতিবাদে এবং জমাকৃত টাকা ফেরত চেয়ে গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ করে। দেশ সংযোগ

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

জুন 9, 2026
জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে

জুন 9, 2026

ক্যাম্পেইনে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, রুফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন খাত, রক্ষণাবেক্ষণ সেবা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে করে একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে উঠবে।

প্রান্তজন, ক্লিন ও বিডাব্লিউজিইডি সরকারের প্রতি আহ্বান জানায়,বরিশালের জেলা প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন, প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান এবং নেট-মিটারিং ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

প্রান্তজন ট্রাস্টের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, “এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটি আঞ্চলিক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একটি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।”

Tags: বিদ্যুৎ জ্বালানী সংবাদ
Previous Post

শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন

Next Post

নিরাপদ ও স্বস্তিদায়ক নৌযাত্রায় সরকারের গৃহীত পদক্ষেপ

Next Post
নিরাপদ ও স্বস্তিদায়ক নৌযাত্রায় সরকারের গৃহীত পদক্ষেপ

নিরাপদ ও স্বস্তিদায়ক নৌযাত্রায় সরকারের গৃহীত পদক্ষেপ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ছাত্রদলের উপর হামলায় গ্রেফতার ৪৭
শুক্রবার নোয়াখালিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মিছিল। দেশ সংযোগ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ছাত্রদলের উপর হামলায় গ্রেফতার ৪৭

2 দিন ago
মোরেলগঞ্জে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন, উৎপাদিত সূর্যমুখী তেল বাজারজাত
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সূযমূখী ফুলের চাষ করে লাভবান কৃষক। সূযমূখী ফুলের বীজ থেকে তেল তৈরী করে বাজারজাত করে সফল উপজেলার কৃষক। --দেশ সংযোগ

মোরেলগঞ্জে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন, উৎপাদিত সূর্যমুখী তেল বাজারজাত

23 ঘন্টা ago

পশ্চিমবঙ্গের বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি

1 মাস ago
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

4 দিন ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জলাবদ্ধতার সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রশাসনিক সংবাদ ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা বিমান বাহিনী সংবাদ বিশ্ববিদ্যালয় সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
  • বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
  • খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

জুন 9, 2026
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

জুন 9, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।