বৃহস্পতিবার, মে 28, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 14, 2026
in জাতীয়
0
জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

১৪ মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার

আইএসপিআর, ঢাকা :

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসপি, জি বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন। এই সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পরিচালক আইএসপিআর এর বিদ্যমান সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও প্রতিরক্ষা উপদেস্টাকে অবহিত করা হয়। আইএসপিআর এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পর প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং পরিদপ্তরের দৈনন্দিন কার্যপ্রণালি, সংবাদ প্রস্তুত ও প্রচার প্রক্রিয়া, তথ্য যাচাই ও সংরক্ষণ ব্যবস্থা এবং গণমাধ্যম সমন্বয় কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি আইএসপিআর এর কার্যক্রম আরও গতিশীল, গবেষণা নির্ভর, সময়োপযোগী ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি শান্তিকালীন, দুর্যোগকালীন, সংকটকালীন পরিস্থিতিসহ যে কোন জাতীয় প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বৃদ্ধি করছে।

সংশ্লিষ্ট খবর

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। ছবি-সংগৃহীত। দেশ সংযোগ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মে 27, 2026
সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশ সংযোগ

সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী

মে 26, 2026

বর্তমান তথ্যপ্রবাহের যুগে সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ, জনগণের আস্থা এবং সশস্ত্র বাহিনীর পেশাগত ভাবমূর্তি সমুন্নত রাখতে আইএসপিআরকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর যোগাযোগ কাঠামোর মাধ্যমে কাজ করতে হবে। এই লক্ষ্যে তিনি গবেষণা, তথ্য সংরক্ষণ, গণমাধ্যম সমন্বয়, ডিজিটাল যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং জনসম্পৃক্ততামূলক উদ্যোগ আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে উপস্থাপনের জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

 

Tags: আইএসপিআর সংবাদ
Previous Post

মহানগরীকে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে- কেসিসি প্রশাসক

Next Post

এমইউজে, খুলনায় একে অপরের কমিটিকে ভূয়া বলে পাল্টাপাল্টি বিবৃতি

Next Post
এমইউজে, খুলনায় একে অপরের কমিটিকে ভূয়া বলে পাল্টাপাল্টি বিবৃতি

এমইউজে, খুলনায় একে অপরের কমিটিকে ভূয়া বলে পাল্টাপাল্টি বিবৃতি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

এ বার কোন পথে দলের ‘সেনাপতি’?

3 সপ্তাহ ago

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

2 মাস ago

সাতক্ষীরায় মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

4 সপ্তাহ ago

মোল্লাহাটে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

4 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আনসার ভিডিপি সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কুয়েট সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশবিদদের সংবাদ সম্মেলন পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাতের সংবাদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষিকী উলক্ষে প্রস্তুতি সভার সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ হামে শিশুর মৃত্যুর সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী
  • ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
  • মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

মে 28, 2026
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

মে 28, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।