বুধবার, জুন 10, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 9, 2026
in অর্থনীতি, আন্তর্জাতিক
0
জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৯ জুন ‘২৬ খ্রি. মঙ্গলবার

জেষ্ঠ্য প্রতিবেদক :

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি সই হয়েছে।

‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক এ ঋণ কর্মসূচির আওতায় জাইকা বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ঋণ প্রদান করবে। এই সহায়তা দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।

জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (POWERR Asia)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ। এ উদ্যোগের লক্ষ্য এশিয়ার দেশগুলোতে জ্বালানি সরবরাহ সংক্রান্ত ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলায় সহায়তা করা।

সংশ্লিষ্ট খবর

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
মোংলায় ইসলামী ব্যাংকের অর্থনৈতিক দুর্নীতির প্রতিবাদে এবং জমাকৃত টাকা ফেরত চেয়ে গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ করে। দেশ সংযোগ

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

জুন 9, 2026
হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত : দুই মার্কিন সেনা উদ্ধার
হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি সংগৃহীত- দেশ সংযোগ

হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত : দুই মার্কিন সেনা উদ্ধার

জুন 9, 2026

ঋণচুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো সই করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের পক্ষে নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) চুক্তিতে সই করেন মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

এই কর্মসূচিটি দুটি প্রধান বিষয়ের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। এর একটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং অন্যটি অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা। এই কর্মসূচির অংশ হিসেবে স্থিতিশীল বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি উৎসের বহুমুখীকরণ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতিগত পদক্ষেপে সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নত পরিকল্পনা এবং জ্বালানি সাশ্রয় কার্যক্রম জোরদার করে স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসংক্রান্ত সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে।

এই উদ্যোগ দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এমন একটি সময়ে এ সহায়তা পাওয়া গেল, যখন বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাইকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত হলো।

Tags: পররাষ্ট্রনীতি
Previous Post

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়

Next Post

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

Next Post
মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
মোংলায় ইসলামী ব্যাংকের অর্থনৈতিক দুর্নীতির প্রতিবাদে এবং জমাকৃত টাকা ফেরত চেয়ে গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ করে। দেশ সংযোগ

মোংলায় গ্রাহকদের মানববন্ধন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবীতে মোংলায় মানববন্ধন

4 সপ্তাহ ago

আট বছর পরে দক্ষিণ কোরিয়ার মাটিতে খেলবে উত্তর কোরিয়ার ক্রীড়া দল

1 মাস ago

শিশুদের নিরপদে বেড়ে ওঠার জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- কেসিসির প্রশাসক

1 মাস ago

ব্যাংক ও ব্যবসায় নতুন মূলধন না এলে সংস্কার ব্যর্থ হবে – অর্থমন্ত্রী

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জলাবদ্ধতার সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রশাসনিক সংবাদ ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা বিমান বাহিনী সংবাদ বিশ্ববিদ্যালয় সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
  • বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
  • খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

জুন 9, 2026
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

জুন 9, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।