রবিবার, জুলাই 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আলোচিত

খুলনা মেডিকেলে চিকিৎসার আড়ালে কমিশন সিন্ডিকেটের অভিযোগ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 17, 2026
in আলোচিত
0
খুলনা মেডিকেলে চিকিৎসার আড়ালে কমিশন সিন্ডিকেটের অভিযোগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আড়ালে কমিশিন সিন্ডিকেট; দালালদের অভয়রণ্য। দেশ সংযোগ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আড়ালে কমিশিন সিন্ডিকেট; দালালদের অভয়রণ্য। দেশ সংযোগ

0
SHARES
8
VIEWS
রোগী ভাগাভাগি, টোকেন বাণিজ্য ও দালালচক্রে অতিষ্ঠ সাধারণ মানুষ

১৭ মে ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক—

 খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল—দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়ার আশায় এখানে ছুটে আসেন নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও গ্রামের অসহায় রোগীরা। অথচ সেই সরকারি হাসপাতালকেই ঘিরে এবার উঠেছে ভয়াবহ কমিশন বাণিজ্য, রোগী ভাগাভাগি ও টোকেন সিন্ডিকেটের অভিযোগ।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের একশ্রেণির চিকিৎসক চিকিৎসাসেবার আড়ালে রোগীদের নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। এতে চিকিৎসা নিতে এসে চরম আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট খবর

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানাবিধ ক্ষতিতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানাবিধ ক্ষতিতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। --দেশ সংযোগ

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানাবিধ ক্ষতিতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য

জুন 6, 2026
প্রাকৃতিকভাবে ‘সানশাইন ভিটামিন’-এর ঘাটতি পূরণ

প্রাকৃতিকভাবে ‘সানশাইন ভিটামিন’-এর ঘাটতি পূরণ

মে 23, 2026

খুলনার আড়ংঘাটা থেকে মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক ভুক্তভোগী বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে এসেও তারা দালালচক্র ও অনৈতিক বাণিজ্যের হাত থেকে রেহাই পাচ্ছেন না। তার ভাষায়, চিকিৎসার চেয়ে কোন ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানো হবে, সেটিই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, বহির্বিভাগের কিছু চিকিৎসক ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি রোগীদের হাতে তুলে দিচ্ছেন নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের টোকেন। একটি প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর পর অন্য চিকিৎসক সেই রিপোর্ট প্রত্যাখ্যান করে আবার ভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে পাঠাচ্ছেন। ফলে এক রোগীকেই একাধিকবার পরীক্ষা করাতে বাধ্য হতে হচ্ছে।

সরেজমিন অনুসন্ধানে হাসপাতালের বহির্বিভাগে এমন অভিযোগের সত্যতা মিলেছে। বিভিন্ন চিকিৎসকের কক্ষ থেকে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের টোকেন দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপনে ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, রোগীদের বলা হচ্ছে সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে সময় বেশি লাগবে, বাইরে করালে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। এমনকি কিছু ক্ষেত্রে সরকারি হাসপাতালের পরীক্ষার চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের রিপোর্টকে বেশি নির্ভরযোগ্য বলেও রোগীদের বোঝানো হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, রোগী পাঠানোর বিপরীতে কমিশন গ্রহণই এ অনৈতিক কার্যক্রমের মূল কারণ। আর সেই কমিশনের পুরো বোঝা গিয়ে পড়ছে সাধারণ রোগীদের ওপর। কম খরচে চিকিৎসার আশায় সরকারি হাসপাতালে এলেও অতিরিক্ত টাকা ব্যয় করতে বাধ্য হচ্ছেন তারা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হাসপাতাল প্রশাসন বাইরে দালালবিরোধী অভিযান চালালেও অভিযোগ উঠেছে, হাসপাতালের ভেতরেই সক্রিয় রয়েছে আরও শক্তিশালী একটি সিন্ডিকেট। অভিযোগ অনুযায়ী, কিছু অসাধু চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে হাসপাতালের ভেতর থেকেই পরিচালিত হচ্ছে রোগী ভাগাভাগি ও টোকেন বাণিজ্য।

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, হাসপাতাল প্রশাসন দালাল নির্মূলে কাজ করছে। তবে চিকিৎসকদের কক্ষ থেকে টোকেন দেওয়ার বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক ডা. পলাশ বলেন, কিছু চিকিৎসক অনৈতিক সুবিধার জন্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজও। খুলনা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সরকারি হাসপাতালে যদি কমিশনভিত্তিক রোগী পাঠানোর সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। আর সেই সেবাকেন্দ্রেই যদি রোগীদের দুর্ভোগ, কমিশন বাণিজ্য ও অনৈতিক সিন্ডিকেটের অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন থেকেই যায়— সরকারি হাসপাতাল কি এখনও সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা, নাকি সেটিও ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি নিয়ন্ত্রিত বাণিজ্য ব্যবস্থায়?

 

Tags: স্বাস্থ্য চিকিৎসা সংবাদ
Previous Post

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি : হুইপ বকুল

Next Post

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Next Post
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ছবি পিআইডি থেকে সংগৃহিত। দেশ সংযোগ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ
জেনেভায় অনুষ্ঠিত ২০২৬ সালের উদ্বোধনী কমনওয়েলথ হেলথ কোঅর্ডিনেশন ফোরামে কমনওয়েলথ সেক্রেটারিয়েট ‘কমপেনডিয়াম অব কেস স্টাডিস অন সারভিক্যাল ক্যান্সার এলিমিনেশন’শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করেন। ছবি বাংলাদেশস্থ কমনওয়েলথ দপ্তর থেকে সংগৃহিত। দেশ সংযোগ

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

2 মাস ago
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

20 ঘন্টা ago
মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক : কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি?

মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক : কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি?

1 মাস ago
সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা কবলিত যানবাহন। দেশ সংযোগ

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
  • ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।