সোমবার, জুন 15, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home খেলার খবর

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 12, 2026
in খেলার খবর
0
জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
0
SHARES
1
VIEWS

প্রকাশ : ১১ জুন ’২৬ খ্রি.বৃহস্পতিবার

ক্রীড়া ডেস্ক ::

নাচে-গান আর সুরের মূর্ছনায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকালো মঞ্চায়নের মধ্যে দিয়ে পর্দা উঠলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম আসরটির প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিলেন শাকিরা এবং বার্না বয়।

তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি বিশাল যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।

এছাড়া মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিলেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়ান।

সংশ্লিষ্ট খবর

ব্রাজিলকে টপকিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে স্কটল্যান্ড

ব্রাজিলকে টপকিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে স্কটল্যান্ড

জুন 14, 2026
যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : হুইপ বকুল
শনিবার (১৩ জুন) বিকেল ৫ টায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। -- দেশ সংযোগ

যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : হুইপ বকুল

জুন 14, 2026

বিশ্বকাপের উদ্বোধনীর ঐতিহাসিক সূচনা হয় মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো হয় মঞ্চ ও পরিবেশনা।আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোর মঞ্চে আরও পারফর্ম করেন জনপ্রিয় তারকা জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা। মেক্সিকো ছাড়াও বাকি দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।

শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে চলা অনুষ্ঠানে মূলত কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হবে। জমকালো আয়োজনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।

জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করবেন, মাইকেল বুলে সন্ধ্যার প্রাক-ম্যাচ বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। নোরা ফাতেহি, আলানিস মরিসেট, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় অনুষ্ঠানের লাইন-আপ সম্পূর্ণ করবেন।

১৩ জুন উদ্বোধনীর শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার আয়োজন। বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।

বাংলাদেশ থেকে যেভাবে বিশ্বকাপ দেখা যাবে

বিশ্বকাপ সরাসরি দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। জনপ্রিয় ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখা যাবে।

Tags: বিশ্বকাপ ফুটবল
Previous Post

আলোচনায় খুলনা ওয়াসার রেজাউল ইসলাম

Next Post

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

Next Post
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সেরিব্রাসের আইপিও প্রচেষ্টায় আবারও গরম এআই চিপ প্রতিযোগিতা

2 মাস ago
হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে
সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- দেশ সংযোগ

হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে

1 মাস ago
পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক

পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক

1 সপ্তাহ ago

এক দিনে ১৬ লাশ উদ্ধার– চট্টগ্রামে বেড়াতে গিয়ে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ খুবির শিক্ষক সমিতির শোকসভা জঙ্গী সংগঠনের সংবাদ জলদস্যু সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বাস ধর্মঘটের ডাক বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্রাজিল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মেডিকেল ক্যাম্প রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা ও আইন শৃংখলার সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ হজ্ব ফেরত হাজীদের সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই নিবন্ধন ৩০ জুন
  • মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
  • বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই নিবন্ধন ৩০ জুন

কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই নিবন্ধন ৩০ জুন

জুন 15, 2026
মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান। -- দেশ সংযোগ

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান

জুন 15, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।