বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক : কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি?

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 12, 2026
in আন্তর্জাতিক
0
মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক : কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি?
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১২ জুন ’২৬ খ্রি. শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তিটি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার পথ সুগম করবে। 

এই বিষয়ে অবগত একজন কূটনীতিক মার্কিন গণমাধ্যম সিএনএন’কে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কূটনীতিক বলেন, উভয় পক্ষ সমঝোতা স্মারকের খসড়ার বিষয়ে একমত হয়েছে। কিন্তু এতে এখনো চূড়ান্ত অনুমোদন বাকি আছে।

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

জুলাই 17, 2026

কূটনীতিকের মতে, চুক্তিটির কয়েকটি মূল বিষয় হলো-

৬০ দিনের যুদ্ধবিরতি: চুক্তি স্বাক্ষরের পরপরই লেবাননসহ ‘সব ফ্রন্টে’ একটি ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।

হরমুজ প্রণালী উন্মুক্তকরণ: ইরান কোনো ধরনের পারাপার ফি বা শুল্ক আদায় ছাড়াই তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। এটি জ্বালানি ও বাণিজ্যিক পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে।

নৌযান চলাচল স্বাভাবিক হওয়া: চুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর এই জলপথ দিয়ে নৌযান চলাচল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে।

অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হবে এবং ‘চুক্তির অগ্রগতি ও সদিচ্ছার সাথে ধারাবাহিক সম্পৃক্ততার ওপর ভিত্তি করে’ কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট তারিখ এতে উল্লেখ করা হয়নি।

পারমাণবিক বিষয়ে মার্কিন শর্ত পূরণ: এই চুক্তিটি ‘পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমস্ত শর্ত পূরণ করে’, যার মধ্যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির নামকরণ: চুক্তিটির নাম দেওয়া হবে ‘ইসলামাবাদ চুক্তি’।

তবে এই চুক্তিতে ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা শত কোটি ডলারের তহবিল ছেড়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত আছে কিনা, তা ওই কূটনীতিক জানাননি। 

উল্লেখ্য, তহবিল অবমুক্ত করার বিষয়টি ইরানের একটি অন্যতম প্রধান দাবি ছিল। যার কারণে দীর্ঘদিন ধরে চুক্তিটি আটকে ছিল বলে জানা যায়। 

কূটনীতিক আরও জানান, আলোচনার শেষ দিনগুলোতে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়েছে’ এবং আগামী কয়েক দিনের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 

দ্বিতীয় আরেকজন কূটনীতিক সিএনএন’কে জানিয়েছেন, এই স্বাক্ষর অনুষ্ঠানের ভেন্যু বা স্থান সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে। ফ্রান্সে নয়, যেখানে আগামী সপ্তাহে ট্রাম্প এবং একটি মার্কিন প্রতিনিধি দল জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এদিকে, এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, চুক্তির এই খবরগুলো ‘কেবলই জল্পনা-কল্পনা’ এবং তার দেশ কোনো চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

সূত্র : সিএনএন

Previous Post

রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস!

Next Post

ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

Next Post
ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় মানববন্ধন করেছে নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। -- দেশ সংযোগ

ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা ওয়াসার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান
বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান

খুলনা ওয়াসার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান

3 সপ্তাহ ago
খুবিতে এনটিএ ও ইউট্যাব আয়োজিত শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে পালিত

খুবিতে এনটিএ ও ইউট্যাব আয়োজিত শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে পালিত

2 মাস ago
মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ
মোল্লাহাটে উপজেলার সরসপুর গ্রামে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ ‍-- দেশ সংযোগ

মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

1 মাস ago
বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

বিসিবির পরিচালক হওয়ায় তুহিনকে ছাত্রদলের অভিনন্দন

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।