বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ফ্রিল্যান্সারের হাত ধরে গড়ে উঠল বক ও পানকৌড়ির অভয়ারণ্য, সাতক্ষীরার শাহপুরে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 26, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ফ্রিল্যান্সারের হাত ধরে গড়ে উঠল বক ও পানকৌড়ির অভয়ারণ্য, সাতক্ষীরার শাহপুরে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত
ফ্রিল্যান্সারের হাত ধরে গড়ে উঠল বক ও পানকৌড়ির অভয়ারণ্য, সাতক্ষীরার শাহপুরে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত -- দেশ সংযোগ

ফ্রিল্যান্সারের হাত ধরে গড়ে উঠল বক ও পানকৌড়ির অভয়ারণ্য, সাতক্ষীরার শাহপুরে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ ; ২৬ জুন ২৬ খ্রি. শুক্রবার

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ::

 

একদিকে ইউরোপ-আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়েব ডেভেলপমেন্টের কাজ, অন্যদিকে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের নীরব সাধনা। প্রযুক্তিনির্ভর পেশার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা ফ্রিল্যান্সার মোহাম্মদ মনজুরুল হাসান গড়ে তুলেছেন বক ও পানকৌড়ি পাখির একটি নিরাপদ অভয়ারণ্য।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

 

মাত্র দুই বছরের ব্যবধানে তার বাড়ির চারপাশের গাছগুলো আজ পরিণত হয়েছে হাজারো বন্যপাখির নিরাপদ আশ্রয়ে। বর্তমানে এলাকাটির বিভিন্ন গাছে প্রায় দুই হাজারেরও বেশি বক ও পানকৌড়ি বাসা বেঁধেছে। ডিম পাড়া, বাচ্চা ফোটানো এবং বংশবিস্তার—সব মিলিয়ে প্রতিদিনই মুখর থাকছে পুরো এলাকা। ভোরের কিচিরমিচির আর সন্ধ্যার ঝাঁকে ঝাঁকে পাখির ফিরে আসা এখন শাহপুর গ্রামের নতুন পরিচয়।

 

স্থানীয়দের ভাষ্য, একসময় বিচ্ছিন্নভাবে কয়েকটি বক দেখা গেলেও চলতি বছর হঠাৎ করেই বিপুল সংখ্যক বক ও পানকৌড়ি এখানে এসে বসতি গড়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নজর রাখছেন মোহাম্মদ মনজুরুল হাসান ও তার প্রতিবেশীরা। কেউ যেন পাখির বাসা নষ্ট না করে বা শিকার না করে, সে বিষয়েও সবাইকে সচেতন করা হচ্ছে।

 

মোহাম্মদ মনজুরুল হাসান বলেন, “বন্যপাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবাধ শিকার, জলাভূমি ধ্বংস, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বক ও পানকৌড়ির সংখ্যা কমছে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী একটি নিরাপদ আশ্রয় তৈরির চেষ্টা করেছি। পাখিগুলো এখানে নিরাপদে থাকুক—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

 

তবে এই উদ্যোগের মাঝেও রয়েছে কিছু চ্যালেঞ্জ। এলাকার কয়েকজন কৃষক পাখির বিষ্ঠার কারণে ফসলের ক্ষতির অভিযোগ তুলছেন। ফলে পাখিগুলোকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, যা প্রকৃতিপ্রেমীদের উদ্বিগ্ন করে তুলেছে।

 

স্থানীয় ওয়ার্ডের মেম্বার শামসুল হুদা পল্টু বলেন, “এত সংখ্যক বক ও পানকৌড়ি আমরা আগে কখনও দেখিনি। আমরা সবাইকে নিয়ে পাখিগুলোকে রক্ষা করছি। এটি শুধু শাহপুর নয়, পুরো সাতক্ষীরার জন্য গর্বের বিষয়। সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হলে এটি পর্যটনেরও আকর্ষণ হতে পারে।”

 

প্রতিবেশী মোছা. মাহমুদা খাতুন বলেন, “শুরুতে অনেকেই বিরক্ত হতেন। কিন্তু এখন সবাই বুঝতে পারছেন, পাখিগুলো আমাদের গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বাইরে থেকেও মানুষ শুধু পাখি দেখতে আসছেন। আমরা চাই এগুলো নিরাপদে থাকুক।”

 

স্থানীয় শিক্ষক মোছা. নাজমুন নাহার “শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিতে এই অভয়ারণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন্ত শিক্ষাকেন্দ্র হয়ে উঠতে পারে।”

 

পরিবেশ সচেতন ব্যক্তিরা মনে করছেন, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এ ধরনের বন্যপাখির আবাসস্থল বাংলাদেশে খুবই বিরল। যথাযথ সরকারি স্বীকৃতি, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা থাকলে শাহপুর গ্রামের এই প্রাকৃতিক আবাসস্থল ভবিষ্যতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বক ও পানকৌড়ির অভয়ারণ্যে পরিণত হতে পারে।

 

প্রকৃতি সংরক্ষণে একজন ফ্রিল্যান্সারের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে। প্রযুক্তির পর্দার আড়াল থেকে বেরিয়ে জীববৈচিত্র্য রক্ষায় তার এই নীরব প্রচেষ্টা প্রমাণ করে—পরিবেশ রক্ষায় বড় পরিবর্তনের সূচনা একজন মানুষের হাত ধরেও সম্ভব।

 

Previous Post

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

Next Post

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা

Next Post
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা
ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার একটি বর্ণাঢ্য যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। -- দেশ সংযোগ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
শনিবার বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-- দেশ সংযোগ

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

2 মাস ago

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

4 মাস ago
ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কিলার বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প !
জি-৭ সম্মেলনে সাইড লাইনে বসে একান্ত বৈঠক কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সংগৃহিত। -- দেশ সংযোগ

ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কিলার বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প !

2 মাস ago

খুলনার কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয়ের নিন্ম মানের খাদ্য, শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।