প্রকাশ : ০৬ জুলাই ’২৬ খ্রি. সোমবার
দেশ প্রতিবেদক, ফুলতলা ::
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ফুলতলা উপজেলা প্রশাসন ও বিআরডিবি ফুলতলা অফিসের আয়োজনে সোমবার সকাল দশটায় এক র্যালী ও পরে ফুলতলা উপজেলা হাবিবুর রহমসান মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল,রইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সুফলভোগীদের পক্ষে বক্তৃতা করেন জিএম মোনতাজ উদ্দিন, চিত্রা মোহন্ত, সাজ্জাদ হোসেন, নিরঞ্জন গাইন প্রমুখ। পরে প্রধান অতিথি ইউএনও সুচি রানী সাহা সুফলভোগী সফল ক্ষুদ্র ঋণ গ্রহিতায় চিত্রা মোহন্ত, নিয়মিত কিস্তি পরিশোধে নাজমা বেগম, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা (পুরুষ) সোহাগ হোসেন, শ্রেষ্ঠ সংগঠক জিএম মোনতাজ উদ্দিনকে পুরস্কার প্রদান করেন। পরে সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।








