রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬’ পাস, বিরোধী দলের আপত্তি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 16, 2026
in অশ্রেণীভুক্ত
0
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬’ পাস, বিরোধী দলের আপত্তি
0
SHARES
2
VIEWS

প্রকাশ : ১৫ জুলাই ’২৬ খ্রি. বুধবার

সূত্র : সংসদ প্রতিবেদক

দেশ প্রতিবেদক  : :

বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বুধবার ‘ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬’ পাস হয়েছে। এর ফলে বর্তমান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিলুপ্ত করে একটি সমন্বিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের পথ সুগম হলো।

বিলটি জরুরি ভিত্তিতে সংসদে উত্থাপন ও পাস করার সরকারি সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা জোরালো আপত্তি জানান। তাদের অভিযোগ, সংসদীয় বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিল-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তাদের সরবরাহ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

জুলাই 24, 2026
কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

জুলাই 24, 2026

নতুন এই আইনের অধীনে বিদ্যমান তিনটি কর্তৃপক্ষ বিলুপ্ত করে তাদের কার্যক্রম একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হবে। এর ফলে বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ, দ্রুত ও সমন্বিতভাবে প্রদান করা সম্ভব হবে। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশের উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি তাৎক্ষণিক বিবেচনার জন্য সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা বলেন, সংসদীয় বিধি অনুযায়ী বিলটি উত্থাপনের অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট নথিপত্র তাদের দেওয়া হয়নি। পর্যাপ্ত পর্যালোচনা ও আলোচনার সুযোগ না দিয়েই কেন সরকার বিলটি দ্রুত পাস করতে চাইছে, সে প্রশ্নও তোলেন তারা।

পাস হওয়া এই বিলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬; এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ রহিত ও সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

আইনের গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে রয়েছে—অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং অন্যান্য নির্ধারিত শিল্পাঞ্চলকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা; লাইসেন্স ও অনুমোদন প্রদানের ক্ষেত্রে সেবার মান ও সময়সীমা নির্ধারণ এবং বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সব ধরনের সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা।

এ ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠানকে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে রয়্যালটি, প্রযুক্তিগত জ্ঞান (টেকনিক্যাল নো-হাউ) ফি, কারিগরি সহায়তা ফি বা ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ করতে হলে, ওই অর্থের পরিমাণ নির্ধারণের জন্য নির্ধারিত পদ্ধতিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ যে পরিমাণ রয়্যালটি বা ফি নির্ধারণ করবে, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে সেই পরিমাণ অর্থই পরিশোধ করতে হবে।

বিলটি সংসদে উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান বলেন, গত ৯ জুলাই মন্ত্রিসভা বিলটির অনুমোদন দিলেও সংসদে উত্থাপনের আগে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তিন দিনের নোটিশসহ সংশ্লিষ্ট নথিপত্র সংসদ সদস্যদের দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘বিলটির মাধ্যমে চারটি বিদ্যমান আইন রহিত করা হচ্ছে। কিন্তু প্রস্তাবিত আইন ও রহিত হতে যাওয়া আইনগুলোর মধ্যে পার্থক্য তুলে ধরে কোনো তুলনামূলক বিবরণ সংসদ সদস্যদের দেওয়া হয়নি।’

বিরোধী দলের এই সংসদ সদস্য আরও প্রশ্ন তোলেন, কেন বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হচ্ছে না। তিনি বিলটি পাসের আগে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, ‘বিলটিতে কী ধরনের ভুল বা ঘাটতি থাকতে পারে কিংবা এত তাড়াহুড়ার কারণ কী, আমরা বুঝতে পারছি না। এর পেছনে অন্য কোনো স্বার্থ জড়িত আছে কি না, সেটিও আমরা জানি না।’

সংসদ সদস্যদের এই আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাদের বিলটির বিরোধিতা না করে দেশের উন্নয়নের স্বার্থে এটি পাসে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, দ্বিতীয় জাতীয় সংসদ থেকে সংসদীয় রেওয়াজ অনুযায়ী বিলগুলো সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়ে আসছে। তবে বর্তমান বিলের মাধ্যমে নতুন কোনো আইন প্রণয়ন করা হচ্ছে না।

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে পৃথক আইনের আওতায় গঠিত কয়েকটি কর্তৃপক্ষের কার্যক্রমে যে ওভারল্যাপ বা কাজের পুনরাবৃত্তি তৈরি হয়েছে, তা দূর করে বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতেই এগুলোকে একীভূত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, প্রস্তাবিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা দিতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলবে। তুলনামূলক বিবরণীর প্রয়োজন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ নতুন কোনো আইনগত কাঠামো নয়; বরং বিদ্যমান কয়েকটি কর্তৃপক্ষকে একীভূত করার একটি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ মাত্র।

 

Previous Post

মৌলভীবাজারের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

Next Post

ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন

Next Post
ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন
শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির উদ্‌যাপন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার আনন্দে মাতোয়ারা মেসি। ছবি- রয়টার্স -- দেশ সংযোগ

ধুঁয়াধার জয়ে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনা, ব্রিটিশ সাম্রাজ্যের পতন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এ বছর তালের বাম্পার ফলন
বাগেরহাটের মোল্লাহাটে গ্রামীন ঐতিহ্য মৌসুমী ফল তালের বাম্পার ফলন। -- দেশ সংযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এ বছর তালের বাম্পার ফলন

4 মাস ago
‘‘অনলাইন মাইক্রোপ্লান ইন ওপেন এসআরপি এ্যাট কেসিসি লেভেল’’ শীর্ষক প্রশক্ষিণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

‘‘অনলাইন মাইক্রোপ্লান ইন ওপেন এসআরপি এ্যাট কেসিসি লেভেল’’ শীর্ষক প্রশক্ষিণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

3 মাস ago
মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি – এ্যাড. মনা

3 মাস ago
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
শুক্রবার সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেণু ও মদ  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। -- দেশ সংযোগ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।