রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 24, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ঘটনায় তদন্ত কমিটি গঠন
ক্যাপশন : খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ প্রধান ফটক — দেশ সংযোগ

 

প্রকাশ : ২৩ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

সূত্র : খুবি প্রতিনিধি

দেশ প্রতিবেদক, খুবি : :

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ক্যানটিনকর্মীর দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

ক্যাপশন : খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন। দেশ সংযোগ

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ডিসিপ্লিনের (বিভাগ) শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার দ্রুত বিচার এবং ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ক্যাপশন : খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয়কে গণধোলাই দিচ্ছে হল ছাত্রীরা। — দেশ সংযোগ

মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি দাবি উপস্থাপন করেন, তা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যৌন নিপীড়নের ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আলোচিত ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি সর্বনিম্ন সময়ের মধ্যে কার্যকর করতে হবে; শুধু আশ্বাস নয়, দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে; কারণ, একজনের পক্ষে ছয় মাসে অসংখ্য ভিডিও ধারণ ও সংরক্ষণ করা বাস্তবসম্মত নয় বলে তাঁরা দাবি করেন। পাশাপাশি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ক্যাপশন : খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বয়কে গণধোলাই দিচ্ছে হল ছাত্রীরা। — দেশ সংযোগ

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিত হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলেই যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে তারা কোথায় নিরাপদ থাকবে? এ ঘটনার পর প্রশাসন অভিযুক্ত ব্যক্তিকে কার্যত একটি ‘সেফ এক্সিট’ দিয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য। আমরা বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। প্রশাসনকে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

ক্যাপশন : ক্যান্টিন কর্মীকে হেনস্তা করতে ছাত্রীরা আক্রমন করলে তাকে রক্ষা করতে শিক্ষক মাঝে দাড়িয়েছেন। — দেশ সংযোগ

এদিকে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। বুধবার রাতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হল ক্যানটিনের কর্মী ইমাম হাসানকে (ইজারা দেওয়া প্রতিষ্ঠানের কর্মী) আটক করা হয়। ঘটনাস্থলে মারমুখী আচরণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে তাঁর স্ত্রীকেও আটক করা হয়। পরে দুজনকে হেফাজতে নেয় পুলিশ।

বিজয় ’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাঁর মুঠোফোন সিলগালা অবস্থায় জব্দ করে পুলিশের কাছে জমা দেয়। পাশাপাশি ক্যানটিনের বরাদ্দ বাতিল, কর্মচারীদের হলে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাপশন : শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার দ্রুত বিচার এবং ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ছবি — দেশ সংযোগ

আজ সমাবেশস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নুরুন্নবী শিক্ষার্থীদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকির আশ্বাস দেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।’ পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় আটটি ধারায় মামলা করা হয়েছে। ধারাগুলোর কোনোটিই জামিনযোগ্য নয়।

অধ্যাপক নুরুন্নবী জানান, অভিযুক্ত ব্যক্তির মুঠোফোন বর্তমানে পুলিশ হেফাজতে সিলগালা অবস্থায় রয়েছে। আদালতে উপস্থাপনের আগে হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সেটির সিল খোলা হবে।

Tags: খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

Next Post

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শীঘ্রই এ এলাকার ৫০ জনকে বিদেশে পাঠানো হবে….পরিবেশ প্রতিমন্ত্রী

Next Post
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শীঘ্রই এ এলাকার ৫০ জনকে বিদেশে পাঠানো হবে….পরিবেশ প্রতিমন্ত্রী
শুক্রবার বিকেলে উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শীঘ্রই এ এলাকার ৫০ জনকে বিদেশে পাঠানো হবে....পরিবেশ প্রতিমন্ত্রী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুবিতে প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

3 মাস ago
বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন

বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন

4 মাস ago
বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু
রবিবার বাগেরহাট হাসপাতালে আইসিইউ চালু করা হয়েছে। -- দেশ সংযোগ

বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু

4 মাস ago
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ছবি পিআইডি থেকে সংগৃহিত। দেশ সংযোগ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।