বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 8, 2026
in জাতীয়
0
0
SHARES
0
VIEWS

০৭ মে ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ প্রতিবেদক :

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এপ্রিল মাসে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম হীরা, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক, ৪ হাজার ৫৫৩ মিটার থান কাপড়, ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি প্রসাধন সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গয়না, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা, ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর ও ১০ ঘনফুট বালু।

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

এ ছাড়া ৩৩৭টি মোবাইল ফোন, ৩ হাজার ১৬৯টি মোবাইল ডিসপ্লে, ১৪ হাজার ৯৯টি মোবাইল যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সরঞ্জাম, ১৬ হাজার ৫৭১টি চশমা, ৫৯ হাজার ৩৫ কেজি জিরা, ১৯ হাজার ৭৫৪ কেজি চিনি, ৮৪ হাজার ২৫৫ প্যাকেট খাদ্যসামগ্রী, ৩ হাজার ৯৫৪ কেজি রসুন, ৩ হাজার ৬৫৭ কেজি সার, ২ হাজার ১৩৯ প্যাকেট কীটনাশক ও ৩ লাখ ৩০ হাজার ৩৬৯ পিস চকোলেট জব্দ করা হয়েছে।

এপ্রিলে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি বিদেশি ও দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, এক হাজার ৭২৫ রাউন্ড গোলাবারুদ, আটটি মাইন, একটি মর্টার শেল, দুটি হাতবোমা, দুটি ককটেল ও দুটি অন্যান্য অস্ত্র। একই সময়ে জব্দ করা হয়েছে ৯৫৭টি গরু–মহিষ, ১২টি ট্রাক ও কাভার্ডভ্যান, তিনটি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, তিনটি প্রাইভেটকার ও বাস, ছয়টি ট্রলি ও মাইক্রোবাস, ৪৪টি সিএনজি ও ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল ও ভ্যান।

বিজিবি জানায়, গত মাসে তারা বিপুল পরিমাণ মাদকও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ পিস ইয়াবা, ৪৪২ গ্রাম হেরোইন, ২ হাজার ৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশি মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, এক হাজার ৩৪৩ বোতল ক্যান বিয়ার, এক হাজার ১৪৯ কেজি গাঁজা, এক লাখ ৭০ হাজার ৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, এক লাখ ২২ হাজার ৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৫ হাজার ৫৯৮ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ৪৯ হাজার ৫৪২টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ২২ হাজার ১১৫ পিস মদ তৈরির বড়ি এবং ২৪ লাখ ৯১ হাজার ৯০১ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, দুজন ভারতীয় এবং ৫৪৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Previous Post

নিজামীর ছেলে এনসিপিতে যোগদান

Next Post

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

Next Post
Screenshot

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেডাঃ আলী নূর হাসান। দেশ সংযোগ

মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

3 মাস ago
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে বিভাগীয় মাদরাসা সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ সকাল ১০ টায় খুলনা জামি'আ রশীদিয়া গোয়ালখালী মাদরাসায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদ্বীন আলহাজ্ব মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। -- দেশ সংযোগ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে বিভাগীয় মাদরাসা সম্মেলন

2 মাস ago

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে যা যা হলো পাল্টাপাল্টি অভিযোগ

4 মাস ago
খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।