মঙ্গলবার, জুলাই 14, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার কর্মসূচি

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 24, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার কর্মসূচি
পবিত্র ঈদুল আযহা ২৮ মে’২৬ খ্রি. বৃহস্পতিবার। খুলনা নিরাপত্তা সহ নানা প্রস্তুতি গ্রহণ সম্পন্ন। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

পবিত্র ঈদুল আযহা ২৮ মে’২৬ খ্রি. বৃহস্পতিবার। খুলনা নিরাপত্তা সহ নানা প্রস্তুতি গ্রহণ সম্পন্ন। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

0
SHARES
3
VIEWS
আতসবাজি, পটকা ফোটানো এবং রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক ও ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মটর সাইকেল চালানো যাবে না

প্রকাশ : ২৪ মে ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক :

খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছেন প্রশাসন। সরকারিভাবে এ সকল কর্মসূচি গ্রহণ করা হবে বলে সূত্র জানিয়েছে।

ক্যাপশন : দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হবে। দেশ সংযোগ

সংশ্লিষ্ট খবর

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026

ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।

ক্যাপশন : জাতি, সাম্প্রদায়িকতা ও ভেদাভেদ ভুলে সৌভাতৃত্বের বন্ধনে এভাবেই অটুট থাকবে ঈদ পরবর্তী প্রতিটি দিনে। দেশ সংযোগ

ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবি) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদ-উল-আযহার গুরুত্ব সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাজনক সময়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।

ঈদে আইনশৃংঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঈদুল আযহার সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক/ ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মটর সাইকেল চালানো যাবে না। ঈদের সময় রাতে নদীতে সকল প্রকার পণ্যবাহী/মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। রাতের বেলায় স্পীডবোট চলাচল বন্ধ থাকবে। এছাড়া নৌপথে ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। সড়কে খোলা পিকআপ/ট্রাকে উচ্চ শব্দে মাইক বাজিয়ে কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক, যাত্রীদের হয়রানি ও ভীতিমূলক প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হবে। ইভটিজার ও বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের ছুটিতে বসতবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বাংকের প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করতে হবে।
খুলনা মহানগর ও জেলায় যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পশুর হাট স্থাপন করা যাবে না। অননুমোদিত পশুর হাট বন্ধ করাসহ এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোন লঞ্চ টার্মিনাল, মহাসড়ক, রাস্তার পাশে এবং শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় গরুর হাট স্থাপন করা যাবে না। ঈদে দূর-দুরান্ত থেকে ট্রাকে পশু নিয়ে আসার সময় যাতে দুষ্কৃতকারী রাস্তায় ও হাটে চাঁদাবাজি করতে না পারে এবং নির্ধারিত হারের অতিরিক্ত টোল আদায়, ছিনতাই, পকেটমারের উপদ্রপরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঈদের দিন পশু জবাই করে পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে দ্রুত পরিষ্কার করতে হবে এবং কোথাও জলাবদ্ধতা তৈরি করা যাবে না। পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে সকল পশু জবাই করতে হবে। পশুর চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করতে হবে। এতিমখানা, মাদ্রাসাসহ অন্যান্যরা যাতে পশুর চামড়ার ন্যায্যমূল্য পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোরবানির পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো, রক্ষণাবেক্ষণ চামড়ার বাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে।

ঈদ উপলক্ষ্যে রাস্তায় যত্রতত্র গেট নির্মাণ, প্যানা বা ব্যানার টাঙালে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার আশংকা থাকে এবং শহরের সৌন্দর্য নষ্ট হয়। এজন্য গেট নির্মাণ, প্যানা বা ব্যানার টাঙানোর বিষয়ে সংশ্লিষ্টদের নিরুৎসাহিত করতে হবে। ঈদের সময় অজ্ঞান ও মলম পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা বন্ধে টার্মিনাল সংযোগ সড়ক, রেলস্টেশন, বাস ও নৌযান টার্মিনালসমূহে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এছাড়া জাল টাকার বিস্তাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঈদের ছুটিতে আর্থিক প্রতিষ্ঠান/বাজার/মার্কেট/অফিস/শপিংমলের নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ করবে। সকল প্রকার যানবাহন বিশেষ করে বাস/মিনিবাসে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। দৌলতপুর খেয়াঘাট, জেলখানা ঘাট ও রূপসাঘাট-সহ সকল লঞ্চ, খেয়া ও ফেরী ঘাটে অতিরিক্ত টোল/ভাড়া আদায় করা যাবে না এবং লঞ্চ/নৌকা/ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এসকল ঘাটে ভিজিলেন্স টিম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসল্লিদের গাড়ি পার্কিং এর জন্য খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসল্লিদের অযুর জন্য পানির ব্যবস্থা রাখা হবে। বাস, লঞ্চ, স্টিমারে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে এবং বেপরোয়াভাবে যান চলাচল করতে না পারে তার জন্য আইনশৃংঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবে। জেলার শান্তিশৃঙ্খলা বিঘেœর কোন সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১০৬৯৯-এ জানানো যাবে।

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

Tags: ঈদুল আযহার সংবাদ
Previous Post

প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী কেকেবিএইউ’র অ্যাডভাইজর

Next Post

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

Next Post
দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই
রবিবার খুলনা প্রেসক্লাব কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সেন্টারের প্রোগ্রাম হেড অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু । দেশ সংযোগ

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে  প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

2 মাস ago
গাইবান্ধাসহ দেশব্যাপী মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শনিবার বেলা ১১টায় গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মিছিল। -- দেশ সংযোগ

গাইবান্ধাসহ দেশব্যাপী মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

3 সপ্তাহ ago
জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

1 মাস ago
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ গ্রামীণ ঐতিহ্য তাল শাস জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ণীতি সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
  • প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে — মাহফুজুর রহমান

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।