বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 29, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান
খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান-- দেশ সংযোগ

খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান-- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

প্রকাশ : ২৯ জুন ২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক ::

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ ২৮ জুন (রবিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রফেসর শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। একাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি জার্মানির ইউনিভার্সিটি অব লিপজিগের সঙ্গে কাজ করেছেন।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর শেখ মাহমুদুল হাসান। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি-নির্ধারণী কমিটির পাশাপাশি তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “প্রফেসর শেখ মাহমুদুল হাসান একজন মেধাবী শিক্ষক ও দক্ষ প্রশাসক। দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এই নিয়োগ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, সততা ও পেশাদারিত্ব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করছি।”
অনুরূপভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Previous Post

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

Next Post

মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

Next Post
মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

যুদ্ধ ও জ্বালানির দামে বৈশ্বিক প্রবৃদ্ধি কমাল আইএমএফ

4 মাস ago
হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে
সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- দেশ সংযোগ

হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে

3 মাস ago
বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে — মাহফুজুর রহমান
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড উলামা ও যুববিভাগের উদ্যোগে সোহরাওয়ার্দী কলেজ মাঠে এবং নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। -- দেশ সংযোগ

বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে — মাহফুজুর রহমান

1 মাস ago
নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন
রবিবার সকাল ৯টায় মোংলার মিঠাখালি গ্রামে কবি রুদ্র মোঃ শহিদুল্লাহর মৃত্যু বার্ষিকীতে কবরে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। -- দেশ সংযোগ

নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।