বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী একমি’র এমডি মিজানুর রহমান সিনহা’র ইন্তেকাল

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 19, 2026
in জাতীয়
0
সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী একমি’র এমডি মিজানুর রহমান সিনহা’র ইন্তেকাল
সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও একমি ল্যাব্রেটরিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। দেশ সংযোগ

সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও একমি ল্যাব্রেটরিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা। দেশ সংযোগ

0
SHARES
2
VIEWS
পিতার পাশে চিরনিদ্রায় শায়িত সিনহা

১৯ মে ‘২৬ খ্রি. মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক :

সাবেক স্বাস্থ প্রতিমন্ত্রী, একমি ল্যাব্রেটরিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। মিজানুর রহমান সিনহার মেয়ে একমি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা স্নিগ্ধা ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সফল ব্যবসায়ী মিজানুর রহমান রাজনীতিতে সক্রিয় ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন তিনি। অসুস্থতার কারণেই নির্বাচনে অংশ নিতে পারেন নি। তিনি বিএনপি’র মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় তিনি স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি’র কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২২ জানুয়ারি ২০২০ সালে বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে তাসনিম সিনহা স্নিগ্ধা এবং এক ছেলে তানভীর সিনহা সুপ্রিয়কে রেখে গেছেন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ছিলেন।

ক্যাপশন : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

 

রবিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার মেজর (অবJ হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টর কায়সার কামাল, স্থানয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রীপরিষদ বিভাগের সদস্যরা জানাজায় অংশগ্রহণ করেন।

সোমবার তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দলীয় ভাবে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

ক্যাপশন : গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামিদুর রহমান সিনহা ও মাতা নুরজাহান সিনহা। হামিদুর রহমান সিনহা বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। সিনহা শৈশবে কলকাতায় বেড়ে উঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।

তিনি ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকুরীর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে মৃত্যুর পূর্ব মূহুর্ত পযন্ত তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বপালন করেছেন।

ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।

Tags: শোক সংবাদ
Previous Post

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী- খুলনা মহানগর বিএনপির ৬ দিনের কর্মসূচি গ্রহণ

Next Post

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় মানুষের আস্থা ও অংশগ্রহণের নতুন দিগন্ত

Next Post
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় মানুষের আস্থা ও অংশগ্রহণের নতুন দিগন্ত
আজ মঙ্গলবার শুরু হয়েছে ভূমি সেবা মেলা।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় মানুষের আস্থা ও অংশগ্রহণের নতুন দিগন্ত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর গভর্নরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

4 মাস ago
মোংলায় চাঁদা না পেয়ে গাড়ীতে আগুন, আটক ৩
মোংলায় চাঁদা না পেয়ে গাড়ীতে আগুন দেয়ার ঘটনার মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মোংলায় চাঁদা না পেয়ে গাড়ীতে আগুন, আটক ৩

2 মাস ago
খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

1 মাস ago

চীনের এজেন্ট ছিলেন, স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।