বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে- সিটি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 5, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
0
SHARES
0
VIEWS

০৫ মে ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক :

খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় কেসিসি’র ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ সম্প্রসারণের জন্য সংলগ্ন জমি অধিগ্রহণ, পরিবেশ মন্ত্রণালয়ের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা–২০২১ অনুযায়ী ট্রেন্সিং গ্রাউন্ডের ২৫০ মিটারের মধ্যে আবাসিক প্রকল্প গ্রহণ করা যাবে না মর্মে বিধিনিষেধ থাকায় রাঁজবাধ ট্রেন্সিং গ্রাউন্ডের ২০০ ফুট দক্ষিণে বাংলাদেশ নৌবাহিনী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক জমি ক্রয়ে সম্মতি না দেয়া, স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত খুলনা ওয়াসা কর্তৃক সড়ক খনন বন্ধ রাখা, বকেয়া বিজ্ঞাপন কর আদায়ের ক্ষেত্রে চলতি অর্থবছরের জুন মাস পর্যন্ত সময় দেয়া, ঠিকানাবিহীন বিজ্ঞাপন সংস্থার বিদ্যমান বিলবোর্ড ভাড়া প্রদানের উদ্যোগ নেয়া এবং যে সকর বিজ্ঞাপন সংস্থার নিকট বকেয়া রয়েছে পুনরায় তাদের বরাদ্দ না দেয়া; জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ–২) প্রকল্পের ডিপিপি মূল্যের চেয়ে প্রাক্কলন মূল্য বেশী হওয়ায় ১ম পর্যায়ে সোনাডাঙ্গা বাইপাসের অর্ধেক অংশ ও ২৩টির স্থলে ৯টি পুকুরের উন্নয়ন কাজ শুরু করা এবং ডিপিপি সংশোধনের পর বাকি অংশের উন্নয়ন কাজ সম্পন্ন করা, যানজট নিরসনে নগরীতে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগের সমন্বয়ে কমিটি গঠন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে কমিটি গঠন, টিআর বরাদ্দের মাধ্যমে প্রাপ্ত অর্থে বর্ষা মৌসুমের পূর্বে দ্রুত পানি নিস্কাশনের সুবিধার্থে ১২টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ড্রেনসমূহের পেড়িমাটি উত্তোলন, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছরের জন্য সারচার্জ মওকুফ, লবনচরার গোড়া খালের (ক্ষেত্রেখালী খাল হতে রূপসা নদী পর্যন্ত) সাথে রূপসা নদীর সংযোগ স্থাপন, পানি নিস্কাশনের সুবিধার্থে লবনচলা ১নং খালে আরো দু’টি পাইপ স্থাপন, দালান ও সেমিপাকা ভবনের পৌরকর পুননির্ধারণ এবং নামপত্তন ফি নির্ধারণে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হতে ময়ূর ব্রীজের রাস্তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক নুরুল ইসলাম দাদু ভাই–এর নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় কেসিসি’র বিদ্যমান প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্য সেবা বিভাগের নিকট হস্তান্তর এবং জন ও যান চলাচলের সুবিধার্থে নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।

 সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর আওতাধীন প্রত্যন্ত এলাকাসমূহ পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যাসমূহ জানার চেষ্টা করেছি। সীমিত জনবল ও অর্থ দিয়ে সমস্যাসমূহ সমাধানে সবাই নিরলসভাবে কাজ করছি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলাসহ খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন পরিকল্পনা প্রণয়নে তিনি পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেসিসি পরিচালনা কমিটির সদস্য কেএমপি’র উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, কেডিএ’র সদস্য মো: ইকবাল হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ড. এ কে এম আনিসুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মুরশিদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: মুজিবুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো: মাহমুদুল হক, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আইন উপদেষ্টা এ্যাড. শেখ আব্দুল আজিজ ও এ্যাড. মো: মনিরুল ইসলাম পান্না সহ বিটিসিএল, গনপূর্ত অধিদপ্তর, এলজিইডি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, শিক্ষা অফিসের  প্রতিনিধিসহ কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

 

Previous Post

বৃথা গেল তৃণমূলের সংস্কারনীতি!

Next Post

দেশের ৫ অঞ্চলের অভ্যন্তরীন নদী বন্দরে অস্থির আবহাওয়া-১নং সতর্ক সংকেত

Next Post
Screenshot

দেশের ৫ অঞ্চলের অভ্যন্তরীন নদী বন্দরে অস্থির আবহাওয়া-১নং সতর্ক সংকেত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীরমুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে বাদ জুম্মা গার্ড অব অনার পূর্বক জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। - দেশ সংযোগ

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

3 মাস ago
খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

4 মাস ago
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান। -- দেশ সংযোগ

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

2 মাস ago
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।