দেশ প্রতিবেদক :
খুলনায় দুই জন মোটর সাইকেল যাত্রীকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ০৭ রাউ- গুলিসহ গ্রেফতার করেছে কেএমপি পুলিশ। এ সময়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় লবনচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি-২ আবাসিক এলাকার প্রবেশ মুখে তল্লাশী চালিয়ে এই আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ জানায়, নগরীর ৩০নং ওয়ার্ডের চানমারী মেসের সড়কের বাসিন্দা মোঃ আলামিন উকিলের ছেলে মোঃ তরিকুল ইসলাম তানভীর (২৫) এবং ৩১নং ওয়ার্ডের মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল মালেক মুন্সির ছেলে মোঃ কামাল হোসেন (৩৩) মোটর সাইকেল যোগে রবিবার দুপুর আড়াইটার সময় নগরীর লবনচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি-২ আবাসিক এলাকায় প্রবেশ করছিলো। প্রবেশ গেটে পৌছালে মোটরসাইকেল আরোহীদের সেখানে অবস্থানরত পুলিশের সন্দেহ হয়। পুলিশ মোটর সাইকেল থামিয়ে তাদেরকে তল্লাশী করেন। এ সময়ে তাদের কোমরে থাকা একটি বিদেশী পিস্তল ম্যাগজিন সহ ৭ (সাত) রাউ- গুলি উদ্ধার করে। এ সময়ে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। মোটরসাইকেলসহ আটক করে লবনচরা থানায় নেয়া হয়। তাদেরকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।









