বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথকে হত্যা, চালক মুমূর্ষাবস্থায়

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 7, 2026
in আন্তর্জাতিক
0
0
SHARES
0
VIEWS

০৭ মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার, সকাল ৯.৩০ মিনিট

দেশ ডেস্ক :

হত্যা করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন তাঁর চালক বুদ্ধদেব বেরাও। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত ১টার পর ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। শুভেন্দু এবং চন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ডিজির। চন্দ্রনাথের স্ত্রী ডিজিকে বলেছেন, “স্বামীকে তো ফিরে পাব না। কিন্তু কারা এটা করল, আমি জানতে চাই। তাদের এনকাউন্টার চাই।’’

স্থানীয় সূত্রে খবর, প্রথমে চন্দ্রনাথের গাড়িটি দোহাড়িয়া লেনের ভিতরে ঢোকার সময় উল্টো দিক থেকে একটি গাড়ি তাঁদের রাস্তা আটকায়। এর পর বাইকে করে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চন্দ্রনাথকে বাঁচানো যায়নি। আশঙ্কাজনক বুদ্ধদেব‌ও। অপরাধে ব্যবহৃত ওই চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে শিলিগুড়ির নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। তবে তা ভুয়ো বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক দল ওই গাড়িটিকে খতিয়ে দেখছে। ফরেন্সিক বিশেষজ্ঞেরা পরীক্ষা করছেন। রাস্তায় পড়ে রয়েছে চন্দ্রনাথের গাড়ির ভাঙা কাচের টুকরো। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

হাসপাতালের কর্ণধার প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দু’টি গুলি লেগেছে। সিপিআর দিয়েও বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। চন্দ্রনাথের চালক বুদ্ধদেবের তিনটি গুলি লেগেছে। একটি বুকের ডান দিকে, একটি পেটে ও একটি ডান হাতে। তাঁর জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা করে কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

জুলাই 17, 2026

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মধ্যমগ্রামের ওই হাসপাতালে পৌঁছেছেন। শঙ্কর ঘোষ, পীযূষ কানোরিয়া, কৌস্তভ বাগচী, রাজু বন্দ্যোপাধ্যায়–সহ অনেকেই হাসপাতালে জড়ো হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা ভিড় জমাচ্ছেন মধ‍্যমগ্রামের ওই হাসপাতালে। বিচারের দাবিতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্ত্বরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফ নামানো হয়েছে।

মধ্যরাতে ময়নাতদন্তের জন্য চন্দ্রনাথের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাতেই মধ্যমগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী–সহ বিজেপির একাধিক নেতানেত্রী।

চন্দ্রনাথকে গুলি করে খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। দলের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে।

আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও, চন্দ্রনাথ দীর্ঘ দিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে শুভেন্দু ভোটে লড়ার সময় যে দলটি তাঁর হয়ে কাজ করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। বুদ্ধদেবও ওই দলের‌ই সদস্য ছিলেন।

চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার এবং প্রতিবেশিরা । এই মুহূর্তে তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্রনাথের বাড়ি পৌঁছেছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রতিবেশীরা বলেন, “হঠাৎ টিভিতে খবর দেখি চন্দ্রকে গুলি করা হয়েছে। তৎক্ষণাৎ আমরা অবাক হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে খুন করা হয়েছে। দ্রুত দোষীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

 

Previous Post

হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা

Next Post

‘পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন’, দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ শুভেন্দু অধিকারী

Next Post

‘পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন’, দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ শুভেন্দু অধিকারী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ইরানি ক্ষে প ণা স্ত্রে লন্ডভন্ড আমেরিকার রণতরি!

ইরানি ক্ষে প ণা স্ত্রে লন্ডভন্ড আমেরিকার রণতরি!

4 মাস ago
সাতক্ষীরায় স্টাটআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শনী
শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় স্টাটআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শনী

3 মাস ago

কে হবেন ভারতের পশ্চিম বঙ্গের পরবর্তী মূখ্যমন্ত্রী তৃণমূল নাকি বিজেপি

4 মাস ago
দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে-কপিলমুনিতে সংসদ সদস্য

দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে-কপিলমুনিতে সংসদ সদস্য

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।