বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পদত্যাগ না করায় মমতাকে অব্যাহতি

তামিলনাড়ুতে জটিলতা, অনিশ্চয়তায় থালাপতির সরকার গঠন

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 8, 2026
in আন্তর্জাতিক
0
0
SHARES
1
VIEWS

০৮ মে ’২৬ খ্রি. শুক্রবার ৮.৪৫ মিনিট

দেশ প্রতিবেদক :

 

পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তিনি বিধানসভা ভেঙে দেন। এতে নতুন বিধানসভা গঠনের পথ প্রশস্ত হলো। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানান।

গতকাল কলকাতার কালীঘাটে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতার বাড়িতে গিয়ে অখিলেশ যাদব বলেন, ‘মমতা হারেননি, তাঁকে হারানো হয়েছে।’ বাড়ির দরজায় পৌঁছালে উত্তরপ্রদেশ রাজ্যের বড় দল সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশকে অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেসের আরেক নেতা ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে অভিষেককে বুকে জড়িয়ে ধরেন উত্তরপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী। পিঠ চাপড়ে অখিলেশ বলেন, খুব ভালো লড়াই করেছে তৃণমূল। 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

জুলাই 17, 2026

এরপর বাড়ির ফটকে দাঁড়ানো ৭১ বছরের মমতাকে দেখামাত্রই তাঁর গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার ভোট নিয়ে সরব হন তিনি। শুরুতেই অখিলেশ বলেন, ‘তিনি হারেননি। নির্বাচনে বেইমানি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখন তিনি জিতেছেন। তবে এবার বিজেপি, কমিশন, ওদের সঙ্গী, আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে, তা বেইমানি।’ তিনি বলেন, ‘বিজেপি উত্তরপ্রদেশে বেইমানির ট্রায়াল দিয়েছিল। পুরো ভোট লুটে নিয়েছে। বাংলায় সেটাই করল।’

অখিলেশ বলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশে যখন ভোট হয়েছে, তখন কোনো অফিসারকে সরানো হয়নি। আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে। 

ইন্ডিয়া জোটের বড় দুই শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে ডিএমকে। বিধানসভা নির্বাচনে দুই দলেরই বড় হার হয়েছে।

গত ৫ মে মেয়াদ ফুরিয়েছে তামিলনাড়ুর বিধানসভার। পরদিন বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজগাম বা টিভিকে। কিন্তু টিভিকেকে ফিরিয়ে দেন রাজ্যপাল। ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। কিন্তু রাজ্যপাল তাঁকে ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে ফিরে আসার নির্দেশ দেন। ফলে ৭ মে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সম্ভব হয়নি।

এরপর গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্যপালের সঙ্গে আবার দেখা করেন বিজয়। সূত্রের খবর, রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে একটি স্থিতিশীল সরকার গঠন সম্ভব? নির্বাচনে বিজয়ের টিভিকে ১০৮টি আসন পেয়েছে। কংগ্রেসের সমর্থনে এ সংখ্যা বর্তমানে ১১৩–তে পৌঁছেছে, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র পাঁচটি কম। বিজয়ের দাবি, বাম দল ও অন্যান্য আঞ্চলিক দলের সমর্থন নিয়ে তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। তিনি বলেন, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করে আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’ 

ইতোমধ্যে বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এ সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালের আনুষ্ঠানিক ইতি পড়ল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের পথ প্রশস্ত হলো। এর অর্থ হলো, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন।

শুভেন্দুর পিএর শরীরে ৫ গুলি, হত্যাকারীরা অন্য রাজ্যের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে আততায়ীদের গুলিতে নিহত চন্দ্রনাথ রথের মৃত্যুতে রহস্য দানা বাঁধছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার কুলুপ গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ রথ দীর্ঘ কয়েক বছর ধরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হিসেবে কাজ করছিলেন। তার আগে তিনি ভারতীয় বায়ুসেনা বিভাগে কর্মরত ছিলেন। পরে চাকরি ছেড়ে শুভেন্দুর সঙ্গে কাজ শুরু করেন।

গত বুধবার রাতে মধ্যমগ্রামের আবাসিক এলাকা শুভম গার্ডেনিয়ারের সামনে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় চন্দ্রনাথকে। হত্যার তদন্তের জন্য এসটিএফ, সিআইডি ও আইবিকে নিয়ে গড়া হয়েছে তদন্ত কমিটি। তদন্তকারীদের সন্দেহ, চন্দ্রনাথ খুনে অন্য রাজ্য থেকে এসেছিল শার্প শুটার। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন সিআইডির কর্মকর্তারা। বিমানবন্দরের সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, আততায়ীরা বিমানে পালাতে পারে। তাই খুঁটিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক সপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করছিল আততায়ীরা। ঘটনাস্থল থেকে চারটি বাইকে সাত দুষ্কৃতকারী এলাকা ছাড়ে। 

ময়নাতদন্তের রিপোর্ট বলেছে, পরপর গুলিতে হার্ট ফুটো হয়ে যায়। পুলিশ সূত্রের খবর, চন্দ্রনাথের শরীরে পাঁচটি গুলি লাগে; একটি লাগে তাঁর বুকপকেটে থাকা আইফোনে। চন্দ্রনাথের গাড়িচালক বুদ্ধদেব বেরা বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালেই অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করা হয়। বুদ্ধদেবের ডান হাত ও জয়েন্ট হাড়ে গুলি লাগে। লিভারে একটা গুলি লাগে, গুলি লাগে ফুসফুসেও।

 

Previous Post

তেহরান পাকিস্তানের মাধ্যমে সমঝোতা স্মারকে প্রতিক্রিয়া জানাবে

Next Post

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ- দুই কোটি মানুষের শরীরে থ্যালাসেমিয়ার জিন

Next Post

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ- দুই কোটি মানুষের শরীরে থ্যালাসেমিয়ার জিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

হাম-রুবেলা ক্যাম্পেইন পালনে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

4 মাস ago
সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশ সংযোগ

সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী

3 মাস ago
সাতক্ষীরায় যুব-নেতৃত্বে দুর্যোগ ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় যুব-নেতৃত্বে দুর্যোগ ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ

2 মাস ago

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর গভর্নরসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।