মঙ্গলবার, জুলাই 14, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

সুন্দরবনে মধু আহরণে ধ্বস, ৫ বছরে আহরণ কমেছে প্রায় ৬০ শতাংশ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 8, 2026
in অর্থনীতি
0
সুন্দরবনে মধু আহরণে ধ্বস, ৫ বছরে আহরণ কমেছে প্রায় ৬০ শতাংশ
সুন্দরবনে মধু আহরন করার প্রস্তুতি নিচ্ছে মৌয়ালরা। দেশ সংযোগ

সুন্দরবনে মধু আহরন করার প্রস্তুতি নিচ্ছে মৌয়ালরা। দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS

প্রকাশ  : ০৮ জুলাই ’২৬ খ্রি. বুধবার

 

আবু হোসাইন সুমন, মোংলা  : :

 

ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দেশ-বিদেশে সুন্দরবনের প্রাকৃতিক মধুর চাহিদা ও কদর বেড়েছে কয়েক গুণ। কিন্তু ঠিক একই সময়ে সুন্দরবনে মধুর উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে। ফলে বিশ্ব বাজার তো দূরের কথা, স্থানীয় বাজারের চাহিদাই এখন পূরণ করা যাচ্ছে না। এই তীব্র সংকটের সুযোগ নিয়ে বাজারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকারক ভেজাল মধু। ফলে চড়া দাম দিয়েও ক্রেতারা প্রতারিত হচ্ছেন, যা হুমকির মুখে ফেলেছে জিআই স্বীকৃতি প্রাপ্ত এই ঐতিহ্যবাহী জাতীয় সম্পদের সুনাম।

সংশ্লিষ্ট খবর

ইউসিবির ডিএমডি পদে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

ইউসিবির ডিএমডি পদে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

জুলাই 1, 2026
রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার : জানাল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার : জানাল কেন্দ্রীয় ব্যাংক

জুন 17, 2026

ক্যাপশন : সুন্দরবনে মধু আহরন করার প্রস্তুতি নিচ্ছে মৌয়ালরা। দেশ সংযোগ

 

উদ্বেগজনক উৎপাদন বিপর্যয়ঃ 

বনবিভাগের পরিসংখ্যানে সুন্দরবনের মধুর চরম সংকট দেখা দিয়েছে। ২০২১ সালে সুন্দরবন পূর্ব বনবিভাগে মধু আহরণ হয়েছিল ১০৪ দশমিক ৪ মেট্টিক টন। এরপর ২০২২ সালে ১০৫ মেট্টিক টন, ২০২৩ সালে ৯৫ মেট্টিক টন এবং ২০২৪ সালে সংগৃহীত হয় ১০০ মেট্টিক টন মধু। কিন্তু ২০২৫ সালে তা একলাফে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৭ মেট্টিক টনে। চলতি ২০২৬ সালের সদ্য সমাপ্ত মৌসুমে তা আরও হ্রাস পেয়ে মাত্র ৪২ দশমিক ১ মেট্টিক টনে ঠেকেছে। অর্থাৎ মাত্র ৫ বছরের ব্যবধানে বনের মধুর উৎপাদন কমেছে প্রায় ৬০ শতাংশ।

 

রাজস্বে বড় ধাক্কাঃ 

মধুর উৎপাদন তলানিতে নামায় বনবিভাগের রাজস্ব আদায়ে বড় ধ্বস নেমেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কুইন্টাল মধুর জন্য ১,৬০০ টাকা এবং মোমের জন্য ২,২০০ টাকা রাজস্ব দিতে হয়। বিগত বছরগুলোর তথ্যে দেখা যায় ২০২২ সালে সুন্দরবন থেকে মোট ৩,০০৮ কুইন্টাল মধু ও ৬৯৬ কুইন্টাল মোম আহরণ বাবদ প্রায় ৫২ লাখ ২৪ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায় হয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে উৎপাদন ও রাজস্বের এই ধারা ওঠানামার মধ্যে থাকলেও ২০২৫ সালে উৎপাদন কমে ২,০৭৬ কুইন্টালে নামায় রাজস্ব একলাফে ৩৩ লাখ ২১ হাজার ৬০০ টাকায় নেমে আসে।

 

চলতি ২০২৬ সালের এপ্রিল-মে মৌসুমে অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তন ও দস্যুতার কারণে মধু আহরণ গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন ১,৭৩৮ কুইন্টালে ঠেকেছে। ফলে এ বছর সরকারের সর্বমোট রাজস্ব অর্জিত হয়েছে মাত্র ৩৯ লাখ ৩১ হাজার ২৭০ টাকা (যার মধ্যে মধু থেকে এসেছে ২৭ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা)। উৎপাদন প্রায় ৬০ শতাংশ কমে যাওয়ায় গত দুই অর্থবছরে লক্ষ্যমাত্রার অর্ধেক রাজস্বও আদায় করা সম্ভব হয়নি।

 

দস্যুদের দৌরাত্ম ও মৌয়ালদের হাহাকারঃ 

উৎপাদন কমে যাওয়ায় প্রকারভেদে প্রতি কেজি মধুর দাম খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে দাম বাড়লেও মৌয়ালদের ঘরে হাহাকার। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা দিয়েছে বনদস্যুদের আকস্মিক দৌরাত্ম ও মুক্তিপণ আদায়।

 

মৌয়াল ছগির হাওলাদার তাঁর দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ১০ জনের দল নিয়ে বনে গিয়েছিলাম। কিন্তু বনদস্যু মেজো জাহাঙ্গীর বাহিনী আমাদের ওপর হামলা চালিয়ে দুইজনকে অপহরণ করে। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনি। ভয়ে আর বনেই থাকতে পারিনি। আড়াই লাখ টাকা খরচ করে মধু পেয়েছি মাত্র দুই মন। এখন দেনার দায়ে পথে বসার মতন।

 

জলবায়ু পরিবর্তন ও সংকুচিত বনঃ 

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে শুধু দস্যুতাই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত ও বনের লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় খলিশা, গরান ও কেওড়া গাছে এবার পর্যাপ্ত ফুল ফোটেনি। পাশাপাশি অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি এবং মধু আহরণের সময়সীমা ৩ মাস থেকে কমিয়ে ২ মাস করায় মৌয়ালদের প্রবেশের সুযোগও সংকুচিত হয়েছে।

 

টেকসই সমাধানের তাগিদঃ

সুন্দরবন ও বাংলাদেশ উপকূল সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক শুভ্র শচীন বলেন, সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি কেবল একটি প্রাতিষ্ঠানিক সনদ নয়, এটি আমাদের জাতীয় গৌরবের স্মারক। প্রথমত, মৌয়ালদের শুধু বনজীবী না ভেবে বনের অতন্দ্র প্রহরী ও ‘গ্রিন ওয়ারিয়র’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। বনের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সহায়তায় স্মার্ট পেট্রোলিং জোরদার করা প্রয়োজন। দ্বিতীয়ত, সরকারি উদ্যোগে মৌয়ালদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ব্যাংক ঋণ ও বিশেষ বীমা সুবিধার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ ল্যাব স্থাপন করে খাঁটি মধুর সরকারি সিলমোহর বা (কিউআর কোড) নিশ্চিত করা গেলে বাজারে ভেজালকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে।”

 

কাগজেই সীমাবদ্ধ জিআই গৌরবঃ

আন্তর্জাতিক বাজারে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সুন্দরবনের মধু এখন খাদের কিনারায়। মৌয়ালদের জীবনরক্ষা, দস্যু দমন, বন বিভাগের রাজস্ব বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে সরকার এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে কেবলই কাগজে-কলমে রয়ে যাবে সুন্দরবনের মধুর জিআই গৌরব। 

 

বনবিভাগের যৌথ অভিযানের পরিকল্পনাঃ

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী মধুর উৎপাদন বিপর্যয় ও রাজস্ব ঘাটতির মূল কারণ স্বীকার করে বলেন, “দস্যুদের অব্যাহত চাঁদাবাজি ও অপহরণের কারণে গভীর বনের মূল মধু প্রবণ এলাকা গুলোতে এবার মৌয়ালরা যেতেই পারেননি। চাঁদা দিতে দিতে অনেকে পুঁজি হারিয়েছেন, যার সরাসরি প্রভাব পড়েছে আমাদের রাজস্ব আদায়ের ওপর। মৌয়ালদের নিরাপত্তা বৃদ্ধি, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং রাজস্ব লোকসান কাটিয়ে উঠতে আমরা যৌথ বাহিনীর কঠোর অভিযানের পরিকল্পনা করছি। # 

 

Previous Post

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

Next Post

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Next Post
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বুধবার (০৮ জুলাই ২০২৬)  দুপুরে ঢাকা সেনানিবাসে উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। ​-- ছবি সংগৃহীত, দেশ সংযোগ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

1 মাস ago

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা : আতংকিত সাংবাদিক সমাজ

3 মাস ago
মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে  দগ্ধ ৪ গরু : ১০ লাখ টাকা ক্ষতি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের আইয়ুব আলী তরফদারের গোয়ালঘরে রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এসময়ে গোয়ালঘরে থাকা ৪টি গরু দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আগুনে পুড়ে যাওয়া গোয়ালঘর। দেশ সংযোগ

মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে  দগ্ধ ৪ গরু : ১০ লাখ টাকা ক্ষতি

2 মাস ago

সরকার গণমাধ্যমকে স্বাধীন কাঠামোতে দাঁড় করাতে চায়

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ গ্রামীণ ঐতিহ্য তাল শাস জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ণীতি সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
  • প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে — মাহফুজুর রহমান

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।