০৮ মে ’২৬ খ্রি. শুক্রবার
দেশ প্রতিবেদক, মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া এলাকা থেকে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আল মামুন জানান, বুধবার সকালে তেতুলবাড়িয়া এলাকার একটি বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য একটি বস্তু পরিত্যক্ত অবস্থা দেখে পুলিশকে খবর দেয় এলাকা বাসি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং বোমা সাদৃশ্য কৌটাটি উদ্ধার করে। পরে সেটি হেফাজতে নেয় পুলিশ। কর্মকর্তারা জানান, এটি সক্রিয় বোমা কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। তবে বোমা আতংকে রয়েছে এলাকার মানুষ। এছাড়া বাড়ির মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে বলে বাড়ির বাসিন্দারা জানান। মেহেরপুরে আইন-শৃংখলার ক্রমাবনতি ঘটছে বলে এলাকাবাসি জানিয়েছেন।








