বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ- দুই কোটি মানুষের শরীরে থ্যালাসেমিয়ার জিন

বছরে ১১ হাজার থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু জন্ম নেয়

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 8, 2026
in জাতীয়
0
0
SHARES
0
VIEWS

০৮ মে ’২৬ খ্রি. শুক্রবার ৮.৪৫ মিনিট

দেশ প্রতিবেদক : 

তিন বছরের শিশু কেয়া। থ্যালাসেমিয়া বা বংশগত রক্তরোগে আক্রান্ত সে। মাত্র এক বছর বয়স থেকেই তাকে প্রতি মাসে রক্ত নিতে হয়। কিন্তু নিয়মিত রক্ত জোগাড় করা এবং চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের জন্য এক লড়াই। কেয়ার মতো দেশের হাজারো পরিবারকে এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এমন প্রেক্ষাপটে আজ ৮ মে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘আর অদৃশ্য নয়: যাদের রোগ ধরা পড়েনি তাদের খুঁজে বের করি, অবহেলিতদের পাশে দাঁড়াই’।

বাংলাদেশে থ্যালাসেমিয়া জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘জাতীয় থ্যালাসেমিয়া জরিপ–২০২৪’ অনুযায়ী, দেশের ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন–ই রোগের বাহক। অর্থাৎ, নিজের অজান্তেই প্রায় দুই কোটি মানুষ ত্রুটিপূর্ণ জিন বহন করছে। প্রথমবারের মতো বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সহযোগিতায় বিবিএস ৬৪ জেলা ও ৪৫৪ উপজেলার ১৪ থেকে ৩৫ বছর বয়সী আট হাজার মানুষের রক্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য পেয়েছে। 

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর ১১ হাজার ৪০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নেয়। বর্তমানে দেশে আনুমানিক পাঁচ লাখ ৫২ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে, যাদের প্রায় ৬০ শতাংশ নিয়মিত রক্তসঞ্চালনের ওপর নির্ভরশীল।

বাহক মানেই রোগী নয়
বিশেষজ্ঞরা বলছেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটির কারণে আক্রান্তদের শরীরে অক্সিজেন পরিবহন কমে যায়। ফলে দুর্বলতা, শ্বাসকষ্ট, জন্ডিস, অরুচি, পেট ব্যথা ও শারীরিক বৃদ্ধিতে ধীরগতির মতো সমস্যা দেখা দেয়। তবে বাহক মানেই রোগী নয়। অধিকাংশ বাহক স্বাভাবিক জীবনযাপন করেন।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ড. এম এ মুহিত বলেন, সাধারণ মানুষের রক্তকণিকা ১২০ দিন পর্যন্ত কার্যকর থাকলেও থ্যালাসেমিয়া রোগীদের রক্তকণিকা মাত্র ৩০ দিন টিকে থাকে। মা–বাবা দুজনই বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ এবং বাহক হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার সাজিয়া ইসলাম বলেন, যথাযথ চিকিৎসা না পেলে রোগীর হিমোগ্লোবিন ৩ থেকে ৪ গ্রাম পর্যন্ত নেমে যেতে পারে। এতে তীব্র রক্তস্বল্পতা দেখা দেয় এবং হৃৎপিণ্ড, যকৃতসহ বিভিন্ন অঙ্গ বিকলের ঝুঁকি বাড়ে। 

প্রতিরোধই গুরুত্বপূর্ণ
চিকিৎসকদের মতে, থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি সম্পূর্ণ বংশগত। সাধারণত রক্ত পরীক্ষা ও হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে বাহক শনাক্ত করা সম্ভব। তাই বিয়ের আগে স্ক্রিনিংকে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ডা. সাজিয়া ইসলাম বলেন, বাহক শনাক্ত করে দুই বাহকের মধ্যে বিয়ে এড়ানো গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি প্রিনেটাল টেস্টের মাধ্যমে গর্ভের শিশুর থ্যালাসেমিয়া আছে কিনা, তা আগেই জানা যায়। 

 

 

Previous Post

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পদত্যাগ না করায় মমতাকে অব্যাহতি

Next Post

এক দিনে ১৬ লাশ উদ্ধার– চট্টগ্রামে বেড়াতে গিয়ে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

Next Post

এক দিনে ১৬ লাশ উদ্ধার-- চট্টগ্রামে বেড়াতে গিয়ে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়। দেশ সংযোগ

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

1 মাস ago
খিরাই নদে ডুবল ৪৫ হাজার ইট, তুলছেন ডুবুরিরা
বেইলি সেতু ভেঙে খিরাই নদে ডুবে যাওয়া বাল্কহেডের ইট তুলছেন ডুবুরিরা। বৃহস্পতিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায়। -- দেশ সংযোগ

খিরাই নদে ডুবল ৪৫ হাজার ইট, তুলছেন ডুবুরিরা

3 সপ্তাহ ago
বাগেরহাটে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

বাগেরহাটে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

2 মাস ago
জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের  ভূমিকা রাখার আহ্বান হবে — বিএনপি

জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের  ভূমিকা রাখার আহ্বান হবে — বিএনপি

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।